বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে বিসিএসআইআর এর এপিআই চুক্তি

২২ জুলাই, ২০২০ ১৮:৫৬  
চলতি অর্থ বছরের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে বার্ষিক কর্মসম্পাদন (এপিএ) চুক্তি করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। বুধবার (২২ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তিটি হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের উপস্থিতিতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আনোয়ার হোসেন -এর নিকট চুক্তিপত্র হস্তান্তর করেন বিসিএসআইআর-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ শওকত আলী।